ইসলাম ' শৃঙ্খল ' নয় , ' শৃঙ্খলা ' !!!
বিছমিল্লাহির রাহমানির রাহীম(দয়াময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি)
লেখাটি একটু বড় হলেও মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো ।
এই সমাজ শইতানের মনোমুগ্ধকর শইতানি উপস্থাপনাকে গ্রহন করতে গিয়ে তার জীবনের লক্ষ্য(জান্নাত) থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়ে আল্লাহর ইচ্ছার পরিবর্তে শইতানের ইচ্ছা গুলোকে আন্তরিকতার সাথে প্রশ্রয় দিচ্ছে , যার ফলে সমাজ দিন দিন কুলুষিত-নোংরাময় হয়ে যাচ্ছে , মানুষ তার প্রয়োজনের দোহায় দিয়ে হালাল-হারামকে একসাথে মিশিয়ে ফেলতেছে , শইতানের ধোঁকায় পতিত হয়ে এক মুসলিম ভাই ও অপর ভাইয়ের মধ্যে অহংকার-হিংসা-প্রতিহিংসা-পরনিন্দা-মিথ্যার আশ্রয়-চোগলকরী অভ্যাসের মত জাহান্নামমুখী গুনাহগুলো ভয়াবহ রুপ ধারন করেছে , সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থার রন্দ্রে রন্দ্রে ইসলামের সাথে সাংঘর্ষিক নীতিসুমুহ আমাদের গিলানো হচ্ছে , আর আমরা তা সানন্দে গ্রহন করে চলেছি । যার ফলে আমরা 'ইসলাম'কে পাশ কাটিয়ে স্বাভাবিক বিষয়গুলো অস্বাভাবিক এবং অস্বাভাবিক বিষয়গুলো স্বাভাবিক বিষয়ে পরিণত করে ফেলতেছি ।
নীতি বিবর্জিত এই সমাজে আমরা সাধারণত রাস্তায় প্রকাশ্য 'মদ' পান করতে দেখিনা কারন এইটা হারাম , কিন্তু রাস্তায় প্রকাশ্য মেয়েদের অর্ধ নগ্ন(জঘন্য হারাম)ভাবে চলাফেরা করতে দেখি । একজন বোন ঘর থেকে বাহির হওয়ার আগে আয়নায় সামনে দাড়িয়ে চিন্তা করে না সে কি আল্লাহকে খুশি করে বাসা থেকে বাহির হচ্ছে নাকি শইতানের ইচ্ছাকে মূল্য দিচ্ছে , ঠিক তেমনি একজন ভাই রাস্তায় বাহির হয়ে তার 'চোখ-অন্তরের' কার্যবিধি প্রয়োগ করার আগে ভুলে যায় যে আল্লাহ তাকে দেখছেন । আমরা নর্দমাযুক্ত নালার পানি দেখলে নাকে হাত দেই , কিন্তু এর চেয়েও নোংরা ' সুদ-ঘুষ ' খাওয়াকে কিছু মনে করছিনা । এই যেন এক মামুলি ব্যাপার ! হালাল-হারাম ভুলে কথার চাপাবাজিতে অপরকে ঠকানো এখন সমাজের নিয়মে পরিণত হয়েছে । আমরা আল্লাহকে ভুলে শইতানের তরে কাজগুলোকে নিজের অন্তরে গেঁথে শরীরের রক্তকে ' মাদকাসক্ত'দের মত দূষিত করে ফেলেছি । আমরা ভুলে যাচ্ছি দুনিয়াকে আল্লাহ ' ধোঁকা ' এবং রাসুল(সঃ) ' জেলখানা ' হিসাবে অভিহিত করেছেন , আমরা ভুলে যাচ্ছি সেই ভয়াবহ প্রতিফল দিবসের কথা ,যেইখানে আমাদের দুনিয়ার প্রতিটা কাজের জবাবদিহি করতে হবে । বিনিময়ে আমাদের জন্য থাকবে এমন জান্নাত যা কেউ দেখনি , কোন কান শুনেনি ,কোন অন্তর তা কল্পনাও করেনি এবং এমন জাহান্নাম যার ভয়াবহতার ব্যাপারে বলতে গিয়ে রাসুল(সঃ) বলেছেন ,“আল্লাহর শপথ! আমি যা জানি যদি তোমরা তা জানতে, কম হাসতে বেশী কদঁতে। বিছানায় স্ত্রীদের সম্ভোগ করার বোধ হারিয়ে ফেলতে। আল্লাহর সন্ধানে পাঁহাড়ে এবং উঁচুস্থানসমূহে বের হয়ে যেতে।” (সহীহ বুখারি/মুসলিম)
আমার প্রিয় ভাই ,
'ইসলাম' আপনাকে ডাকছে সুমহান আদর্শের সুন্দরযের ছায়াতলে যা আপনাকে জাহান্নামের ভয়াবহ আযাবের পরিবর্তে জান্নাত পর্যন্ত পোঁছায় দিবে । আমরা জান্নাত কেন্দ্রিক জীবন পরিচালনা করার পরিবর্তে দুনিয়ার চাকচিক্যময় জীবনকেই বেশি প্রাধান্য দেই । আমাদের মধ্যে ধর্মীয় অনুশাসন না থাকার কারনে আমরা দীনের হুকুমের পরিবর্তে শইতানের ইচ্ছাগুলোকেই বেশি প্রশ্রয় দেই । খুব খারাপ লাগে যখন কোন ভাইকে দেখা যায় , জাহান্নামের যাওয়ার কারন ‘টাখনুর নীচে’ এমনভাবে প্যান্ট পড়তে যেন কোমর ধরে পিছন দিক থেকে কেউ একজন উনার প্যান্ট টা জোর করে টেনে নামিয়ে দিচ্ছে , তদ্রুপ একজন মুসলিম ভাই কতোটা বিকৃত মস্তিষ্কের স্বরূপ হলে মেয়েদের মত 'কানে দুল' পড়তে পারে , একটু চিন্তা করে দেখুন পুরুষ জাতির জন্য তা কতোটা লজ্জাজনক । ব্যাপারটা এমন , জন্মগত ভাবে মুসলিম কিন্তু চলাফেরা করি ইহুদী-খ্রিষ্টানদের কালচারে । লজ্জা নারীর ভূষণ ; তার মানে এই নয় যে নির্লজ্জতা পুরুষের অহংকার । পুরুষের জন্যও লজ্জা ঈমানের অঙ্গ । রাস্তায় হাঁটার সময় 'বিল বোর্ডে' বেপর্দা ছবির দিকে তাকানো টাও লজ্জা!
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, 'রাসূলুল্লাহ (ছাঃ) পর্দানশীল কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন' (বুখারী হা/৩৫৬২,রিয়াযুছ ছালেহীন) । আমরা সেই রাসুল(সঃ) এর উম্মত হয়ে বরফ গলানোর মত করে লজ্জাকে আস্তে আস্তে বিসর্জন দিচ্ছি ।
ভাই আমার , একদিকে আপনি মুসলিম হিসাবে জন্ম গ্রহন করায় জান্নাত চাইতেছেন অন্যদিকে টি শার্টের একপাশে 'চে' এর ছবি এবং অন্য পাশে 'রক' স্টারের ছবি বহন করে তাদের অনুকরন করার চেষ্টায় আছেন । সপ্তাহে মাত্র ১ দিন ১ ওয়াক্ত ১ বার জামায়াত বদ্ধভাবে ২ রাকাত নামাজ পড়া হয় , তাও আবার পুরো সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সামগ্রিক আলোচনা করে মসজিদকে আড্ডার স্থান না বানালে চলেই না । ব্যস , কাজ শেষ ! এইবার বাকী ছয়দিন খাও,ঘুমাও, এবং মাস্তি কর ।ভাই আপনি-ই নিজে বিচার করুন , আপনার বর্তমান অবস্থান কোথায় ?? যতদিন পর্যন্ত আমরা আমাদের জীবনে রাসুল(সঃ) এর আদর্শ জাগিয়ে তুলতে পারব না , ততদিন পর্যন্ত আমরা জান্নাত কেন্দ্রিক জীবন পরিচালনা করতে পারব না । আর জান্নাত কেন্দ্রিক জীবন পরিচালিত না হলে নিঃসন্দেহে 'জাহান্নাম'-ই আমাদের একমাত্র অবধারিত স্থান । আল্লাহ কুরানে বলেন ,
“বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।“ (আল-ইমরান:৩১)
জান্নাতের কথা বলতে গিয়ে রাসুল(সঃ) বলেন , আবূ সাইদ খুদরী (রাঃ) ও আবূ হুরাইরা (রাঃ)হতে বর্ণিত,
“জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন; তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য; তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন; তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ; তোমরা আর কখনো দুঃখ-কষ্ট পাবে না।” (মুসলিম ২৮৩৬,২৮৩৭)।
রাসুল(সঃ) এর আদর্শ অনুস্মরণ না করে আখেরাত বিমুখী পার্থিব আদর্শকে প্রাধান্য দেই , তাদের ব্যাপারে আল্লাহ বলেন ,
“যে ব্যক্তি পার্থিব জীবন ও এর চাকচিক্য কামনা করে আমি তাদেরকে দুনিয়াতেই তাদের আমলের পূর্ণ প্রতিফল প্রদান করি এবং এখানে তাদেরকে কম দেয়া হবে না। এদেরই জন্য আখেরাতে অগ্নি ব্যতীত অন্য কিছুই নাই এবং তারা এখানে যা করে, আখেরাতে তা নিষ্ফল হয়ে যাবে। আর তারা যে সব কাজ-কর্ম করে সবই নিরর্থক। [সূরা হুদ, ১৫-১৬ ]
ভাই আমার , ইসলাম আপনাকে দিয়েছে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সর্বজন স্বীকৃত , দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব রাসুল(সঃ) এর সর্বোত্তম অনুকরণীয় জান্নাত কেন্দ্রিক জীবনাদর্শ । আল্লাহ্র ইচ্ছায় যে রাসুল(সঃ) সারাজীবন উম্মতের জন্য কষ্ঠ করেছেন , উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন , অনেক যুদ্ধ করেছেন , সে রাসুল(সঃ) এর জীবনী কি একবারও পড়া হয়েছে ? রাসুল(সঃ)কে যখন বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যঙ্গাত্তক করা হয় তখন কি একবারও আপনার অন্তর কেঁদেছে ? অথচ দেখুন , আপনার চোখের পানি পড়ে হুমায়ুন আহমেদের জন্য যিনি আল্লাহ্র ইচ্ছাদিন মানবজাতির আয়ুষ্কাল নিয়ে প্রশ্ন তুলেছেন । আপনার অন্তর কাঁদে একজন নাস্তিক আজাদ কে নিয়ে যিনি গর্ভবতী মহিলাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে নারীজাতিকে চরম অসম্মান করেছেন । আপনি আদর্শ ভেবে আছেন একজন 'জাফর ইকবাল' কে যিনি ধর্ম নিয়ে স্পষ্ট বিভ্রান্তি ও বিভক্তিকর মন্তব্য করে চলেছেন , যিনি মেয়ে বয়সি ছাত্রীদের সাথে ড্যান্স করতে নিজের মূল্যবোধ নিয়ে একটুও চিন্তা করেননি।
আফসুস ! আপনি পাগলের মত 'হিমু' সেজে হুমায়ুন আহমেদের কবরে গিয়ে চোখের পানি ফেলেন , অথচ যার সুপারিশ ছাড়া আপনি জান্নাত পাবেন না সে মহামানব কে নিয়ে কুটুক্তি করায় প্রতিবাদ তো দূরের কথা ওইসব নাস্তিক-মুশরিক-কাফেরদের হেদায়েতের জন্যও আপনার দু'হাত উঠে না । একটু ভেবে দেখুন তো ভাই , কিসের বিনিময়ে আল্লাহ্র কাছে আপনি জান্নাত আশা করেন , যেইখানে রাসুল(সঃ) এর আদর্শ বাদ দিয়ে আপনি একজন নাস্তিক 'চে' এর জীবনাদর্শ নিয়ে জীবন পরিচালনা করেন । সেক্সপিয়ার-সুনীল-হুমায়ুন আহমেদ দের অসংখ্য বই পড়ে শৈশব-যৌবন পার করছেন , তাদের লেখার মাঝে জীবনের এমন আদর্শ খোঁজার চেষ্টা করছেন যা আপনাকে জান্নাতের ধারে কাছেও নিবে না । কিন্তু আপনার জীবনের ধারক-বাহক ,জান্নাত প্রাপ্তির জন্য সরল পথের একমাত্র ঠিকানা কুরান-হাদীস খুলে কি কখনো জানার চেষ্টা করেছেন কি আছে এতে ? হয়তো দীর্ঘদিন স্পর্শ না করার কারনে তা ধুলোবালি নিয়ে বাসার কোন উঁচু স্থানে আছে ।
১৪ বছরের একজন 'মালালাকে' আহত(ইসলাম কোন অন্যায় কে সমর্থন করে না ) করায় আপনার বজ্র কণ্ঠ ভেসে উঠে , কিন্তু মুসলমানদের পবিত্র ভুমিতে জোরপূর্বক প্রবেশ করে ১৪বছরের কম অসংখ্য মালালাকে বোমা হামলা করে মেরে ফেলা হচ্ছে সেইদিকে আপনার কোন ভ্রূক্ষেপ নাই । সম্পদ লুটের স্বার্থে মিথ্যা ষড়যন্ত্র করে যখন ইরাকের হাজার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনার এই আকুতি ? মিয়ানমারে নারী ধর্ষণ , সম্পদ লুটসহ নৃশংসভাবে গণহারে মুসলিম নিধন চলতেছে এতে আপনার হৃদয় নাড়া দেই না , কাশ্মির-ভারতের আসামে সাম্প্রতিক মুসলিম নিধনে আপনার প্রতিবাদী ধরজ কণ্ঠ জেগে উঠে না ।
কারন পশ্চিমা মিডিয়া আপনার 'ব্রেইন ওয়াশ' করে ফেলেছে । 'ইসলাম' দিয়ে ভাল-মন্দের পার্থক্য না করে তাদের মিডিয়া কত্রিক আপনাকে যা গিলানো হয়েছে আপনি তা-ই গিলেছেন । আপনাকে যা শিখানো হবে আপনি তাই বিশ্বাস করবেন । এইভাবে এক পর্যায়ে আস্তে আস্তে আপনি তাদের কেনা দাস হয়ে যাবেন এবং এক সময় একজন মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে আপনি কলম ধরবেন । এইরকম অহরহ হচ্ছে , হয়েছিল , হবে । একমাত্র যারা আল্লাহ্র দেয়া বিবেক বোধ দিয়ে ইসলাম কেন্দ্রিক বিষয় গুলো আল্লাহ্র সন্তুষ্টি মোতাবেক চিন্তা করবে , তারাই আসলটা উপলব্ধি করতে পারবে । কুরান-হাদীসে বলে দেওয়া হয়েছে , ইহুদী-খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে না , তারা কখনো মুসলিমদের ভাল চাই না । তারা যখন মুসলিমের ভালোর জন্য কোন পদক্ষেপ নিবে , তখন মনে করতে হবে সেইখানে মুসলমানের বিরুদ্ধে বিশাল 'ফাঁদ' লুকায়িত । তাই আমাদের সতর্ক থাকা সরকার এবং এই ক্ষেত্রে আবেগের চাইতে বিবেককে জাগ্রত রাখা জরুরী ।আল্লাহ কুরানে বলেন ,
" মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে, তা অস্বীকার করছে। তারা রসূলকে ও তোমাদেরকে বহিস্কার করে এই অপরাধে যে, তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস রাখ। যদি তোমরা আমার সন্তুষ্টিলাভের জন্যে এবং আমার পথে জেহাদ করার জন্যে বের হয়ে থাক, তবে কেন তাদের প্রতি গোপনে বন্ধুত্বের পয়গাম প্রেরণ করছ? তোমরা যা গোপন কর এবং যা প্রকাশ কর, তা আমি খুব জানি। তোমাদের মধ্যে যে এটা করে, সে সরলপথ থেকে বিচ্যুত হয়ে যায়" [সূরা আল মুমতাহিনা(৬০):১]
আল্লাহ বলেন ,
" আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম " , "মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যেমন কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে।"। [সূরা আল মুমতাহিনা(৬০):৯,১৩]
প্রিয় বোন আমার ,
'ইসলাম' আপনাকে দিয়েছে উত্তম জীবনাদর্শ , দিয়েছে সম্মান , করেছে অলংকৃত । দীনের হুকুম 'পর্দা' আপনাকে দিয়েছে আত্মসম্মান , দীনের আদর্শ 'চারিত্রিক গুণাবলি' আপনাকে দিয়েছে সমাজ পরিবর্তনের কারিগরি ক্ষমতা । একটু ভাবলেই দেখবেন , একজন পুরুষ যতই খারাপ(মনুষ্যত্ব-মূল্যবোধহীন ও বিকৃত মস্তিষ্ক ছাড়া) হোক , সে 'আদর্শবান' একজন নারীর প্রতি সবসময় শ্রদ্ধাশীল । আর একজন 'আদর্শবান' নারী-ই পারে একজন আদর্শবান স্বামী-সন্তান-পরিবার-সমাজ গড়ে তুলতে । অথচ দেখুন , ইসলাম আপনার জন্য সবসময় অনুকরণীয় আদর্শ তৈরি রেখেছে , আর আপনি তা অগ্রাহ্য করে ইবলিশের দোসরদের পছন্দের উপস্থাপনা অনুকরণ করছেন । সবচাইতে খারাপ লাগে যখন একজন বোন মশারির মত কাপড় পরিধান করে রাস্তায় বাহির হয় , অর্ধ নগ্ন পোশাক ও পুরুষের পোশাক পড়ে পরপুরুষের কাছে আকর্ষণীয় ভাবে নিজেকে উপস্থাপন করে তখন সে একবারও ভাবে না যে, প্রথমত বেপর্দার জন্য তার গুনাহ হচ্ছে , দ্বিতীয়ত অশালীন পোশাক পড়ে নির্লজ্জ ভঙ্গিতে পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপিত করায় ওই ব্যক্তির গুনাহ'র ভাগিদারও সে হচ্ছে । ব্যাপারটা একটু সুস্থ মস্তিষ্কে ভাবলেই বোঝা যায় , নারী জাতির জন্য তা কতোটা ' হতাশাজনক' । যারা বেহায়্যাপনার মাধ্যমে সমাজে নগ্ন তা ছড়িয়ে দেন , তাদের ব্যাপারে আল্লাহ বলেন , "যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না"[সূরা আন-নুর(২৪) :১৯]
ঠিক তেমনি আবাক লাগে যখন শোনা যায়, একজন প্র্যাকটিসিং হিজাবি বোন আল্লাহ্র ভয়ে বাসা থেকে পর্দা করে বাহির হয় কিন্তু বাসায় ভারতীয় চ্যানেল/হারাম টিভি অনুষ্ঠান নিয়ে পড়ে থাকে । একজন প্র্যাকটিসিং মুসলিমাহ ঘরের মধ্যে যদি নিজেকে হেফাজত রাখতে অসমর্থ হয় তাহলে সে ঘরের বাইরে ফিতনা থেকে নিজেকে কতোটুকু হেফাজত রাখবে তা প্রশ্নবিদ্ধ ! বর্তমান বাংলাদেশের পরিবারগুলোর মধ্যে অশান্তির অন্যতম প্রধান কারন হচ্ছে , ভারতীয় চ্যানেল ! 'স্টার' ও 'জী' গ্রুপের প্রতিটা চ্যানেল ইসলামের সুন্দর্যের বিপরীতে একটা সুখী-সুন্দর পরিবারের জন্য বিষধর সাপের চাইতে ভয়ংকর ! আমরা শিক্ষণীয় সামাজিক অনুষ্ঠানের দোহায় দিয়ে এইসব হারাম বিদ্বেষমূলক অনুষ্ঠান নিয়ে পড়ে থাকি কিন্তু দীনের সুন্দরয আমাদের যে পারিবারিক শিক্ষা দিয়েছে তা আমরা একবারও খোঁজে দেখার চেষ্টা করিনা । বিশেষ করে শিশুদের উপর এইসব অনুষ্ঠান মারাত্মক ভাবে প্রভাব পড়ছে ।
বোন আমার ! লজ্জা মানবজীবনের অনেক বড় সম্পদ ! যখন কেউ এটা হারাতে থাকে তখন তার জীবনের আত্মসম্মান বলতে যদি কিছু থাকে , তা আস্তে আস্তে চলে যায় । এমন কোন কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা উচিত নয় যার জন্য কাল আল্লাহ্র দরবারে ভয়াবহ ভাবে জিজ্ঞাসিত হবেন । নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো , স্কুল-কলেজ-ভার্সিটিতে কতোবার মা-বাবার চোখ ফাঁকি দিয়ে বয় ফ্রেন্ডের সাথে ঘুরতে বেড়িয়েছেন , কতোবার এমন অনেক কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন যা আপনার অভিভাবকের কাছে লজ্জায় প্রকাশ করা যাবে না কিন্তু যাকে ফাঁকি দেওয়া সম্ভব না সে আল্লাহ তো আপনার কার্যবিধি দেখছেন । আপনি হয়তো অপ্রকাশ্য কাজগুলো করার সময় আল্লাহকে ভুলে থাকেন , কিন্তু আল্লাহ আপনাকে দেখেন এবং ঠিকই আপনার দৃশ্যমান-অদৃশ্যমান সকল কাজের পরিপূর্ণ হিসাব নিবেন । আল্লাহ বলেন ,
"যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত ; সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী " ( সূরা আন-নুর , ২৪-২৫)
আলহামদুলিল্লাহ একজন নেককার , গুণবতী নারীকে ইসলাম কতো মর্যাদা দিয়েছে দেখুন , হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বর্ণনা করেন, রাসুলে আকরাম (সাঃ) বলেনঃ গোটা দুনিয়াই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো পূর্ণবতী(নেককার) স্ত্রী। (মুসলিম) । ইসলাম আপনাকে দিয়েছে সর্বোচ্চ সম্মান , কিন্তু আপনি পাশ কাটিয়ে তা গ্রহন করা থেকে নিজেকে বিরত রাখছেন , কারন আপনার পা এখন নারীবাদীদের ফাঁদ পাতা গর্তে । আপনি তথাকথিত নারীবাদীদের ফাঁদে পা দিয়ে আজ লম্পটদের কাছে ভোগ পণ্যে পরিণত হচ্ছেন , হয়েছেন , হবেন । সংক্ষেপেই বলি , আমরা জানি নারীবাদীরা পর্দার বিরুদ্ধে সোচ্চার । এই পর্যন্ত বাংলাদেশে শত শত নারী ধর্ষিত হয়েছে তার মধ্যে একজনও কি দেখাতে পারবেন যিনি পর্দানশীল নারী ছিলেন ? এখন আপনি-ই চিন্তা করুন , নারীবাদীরা কি অর্থে 'নারীবাদী' !
আমার প্রিয় মুসলিম ভাই-বোন ,
শইতানের প্রধান অস্ত্র আমাদের চরিত্রকে ধ্বংস করা । সে যার চরিত্র নষ্ট করতে পারবে , তাকে দ্রুত দীনের অন্যান্য হুকুম-আহকাম থেকে বাহির করে আনতে পারবে । একটু খেয়াল করলেই দেখবেন যারা চরিত্রের ব্যাপারে উদাসীন, তারা দীনের হুকুম-আহকামের ব্যাপারেও উদাসীন ! তাই ইবলিশের প্রথম/প্রধান টার্গেট ,আমাদের উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে বিভিন্ন দুনিয়াবি চাকচিক্য উপস্থাপনের মাধ্যমে বাধা দেওয়া এবং শইতান তার এই শইতানি গুলো তার দোসরের মাধ্যমে আমাদের মাঝে মনোমুগ্ধকর করে উপস্থাপন করে , যাতে আমরা দুনিয়াবি মাস্তির মোহে আখেরাতের প্রতিফল দিবসে আমাদের কর্মের হিসাবের কথা ভুলে থাকি ।যার দরুন , আমরা বিয়ে পূর্ব হারাম রিলেশনের সাথে নিজেকে জড়িয়ে ফেলি । আল্লাহ আমাদের জন্য সঠিক সময়ে একজন জীবন সাথী বাছাই করে রেখেছেন । সারা দুনিয়াবাসী একত্রিত হয়ে তা পরিবর্তন করতে চাইলেও আল্লাহ যার জন্য আপনাকে নির্ধারণ করে রেখেছেন আপনি তার-ই হবেন । অথচ সেই আপনি আল্লাহ্র প্রতি আস্থা হারিয়ে হারাম রিলেশনে জড়িয়ে নির্ভেজাল গুনাহ'র উপর হাবুডুবু খাচ্ছেন ।
আপনি যে হাতে একজন বেগানা নারী/পুরুষের হাত স্পর্শ করছেন তা আপনার স্বামীর/স্ত্রীর হক ! আপনি আল্লাহ্র নিষেধ উপেক্ষা করে আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে ঠকাচ্ছেন । ইসলাম বিয়ের পূর্ববর্তী নারীপুরুষের অবাধ মেলামেশা স্পষ্ট হারাম ঘোষণা করেছে , তা জেনেও আপনি আল্লাহ'র হুকুম অমান্য করছেন ! এতেই কি বুঝা যায়না আপনি আল্লাহকে ভুলে শইতানের কাজে সহযোগিতা করছেন ? একজন মানুষের জীবনে বিয়ে হচ্ছে এমন একটি নেয়ামত ও পবিত্র ভালবাসার বন্ধন যা তার ঈমানের অর্ধেক পূর্ণ করে দেই । অথচ আল্লাহ'র পক্ষ থেকে এমন একটি নেয়ামতকে আপনি হারামের সাথে মিশ্রণ জেনেশুনেই তো করতেছেন ? আপনি আজ কোন ছেলে/মেয়েকে নিজের মন থেকে নিয়ে সবকিছু উজাড় করে দিলেন , কাল আরেকজনকে দিলেন , পরশু আরেকজনকে , তারপর ? এখন আপনি-ই বলুন , আপনার চরিত্রকে আপনি কার সাথে তুলনা করবেন ? আল্লাহ বলেন ,
" মুমিনগণ, তোমরা আল্লাহ তা’আলাকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা। আল্লাহ তা’আলাকে ভয় করতে থাক। তোমরা যা কর, আল্লাহ তা’আলা সে সম্পর্কে খবর রাখেন। তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তা’আলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তা’আলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম "।
(সূরা আল হাশর৫৯:১৮-২০)
প্রিয় ভাই-বোন , আপনাকে ইসলামের অনুশাসন থেকে দূরে রাখার জন্য শইতানের দোসররা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । তারা আপনার কোমল অন্তরকে দুর্বলতা হিসাবে নিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে তাদেরই পরিকল্পিত চক্রে , যে চক্র আপনাকে শুধু ইসলাম থেকে দূরে রাখবে না , নিয়ে যাবে ধ্বংসের অতল গভীরে । আপনি খেয়াল করলে তাদেরই চিহ্নিত পত্রিকা গুলোতে দেখবেন , পত্রিকায় শুক্রবারে 'ইসলাম' নামক পেজে পর্দা নিয়ে কোন এক হুজুরের কলাম ছাপানো হয়েছে , আবার বিনোদন পেজে উলঙ্গ-অর্ধ নগ্ন নারীর ছবি দিয়ে আপনাকে যৌন সুড়সুড়ির রসদ যুগিয়েছে । ঠিক তেমনি আরেকটি হচ্ছে এফ.এম. রেডিও , যার কারনে আপনার ফজরের সময়টা কাটে ঘুমের মধ্যে । আর রাত্রে ঘুমের সময় আপনার সময় কাটে কানে হেডফোন বহন করে । আল্লাহ প্রতি রাত্রে আরশ থেকে প্রথম আসমানে গমন করেন এবং বলতে থাকেন , কে আছে এমন যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব , কে আছে এমন রিযিক চাইবে আমি তাকে রিযিক দিব... এইভাবে ভোর পর্যন্ত বলতে থাকেন ।
চিন্তা করুন আল্লাহ আপনার জন্য প্রথম আসমানে এসে আপনাকে কল্যাণ-রহমত-নেয়ামতের জন্য আহবান করছে , আর আপনি সে আহবান আমলে না নিয়ে আল্লাহকে ভুলে সারা রাত এফ.এম. শুনছেন , বয়/গার্ল ফ্রেন্ডের সাথে হারাম ফোনালাপ করছেন , হার্ড ডিস্ক ফুলফিল করা মুভি দেখে রাত পার করে দিয়েছেন । এরপর আল্লাহ যখন প্রথম আসমান থেকে চলে যান তখন মুয়াজ্জিন আপনাকে আযান দিয়ে আহবান করে 'নামাজের পথে এসো , কল্যাণের পথে এসো' কিন্তু আপনি তখন ফজরের নামাজ আদায় না করে ল্যাপটপ-পিসি-মোবাইল বন্ধ করে ঘুমাতে যান । আল্লাহ চাইলে রাগান্বিত হয়ে এটাই আপনার জীবনের শেষ ঘুমে পরিণত করতে পারতেন কিন্তু করেন না । কারন আল্লাহ চান বান্দা তার ভুল বুঝে আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করে ক্ষমাপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত থাকুক । দেখুন , আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কি পরিমান দয়ালু ও ক্ষমাশীল । সুবহান আল্লাহ এই হচ্ছে আমাদের আল্লাহ । আল্লাহ্র কাছে মন-প্রান সবকিছু আত্মসমর্পণ করে ভয়ে এবং অনুতপ্ত হৃদয়ে সিজদায় পড়ে আমাদের আজ-ই আল্লাহ্র কাছে তওবা করা উচিত । আল্লাহ আমাদের ক্ষমা করুন । আল্লাহ বলেন "হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন "। (সূরা আন-নূর , ২১ নং আয়াতে)
আল্লাহ অন্য সূরায় বলেন ,
"বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও , অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী" (সূরা আলা-১৭-১৮)
আমরা যাই করিনা কেন মনে রাখতে হবে আল্লাহ আমাদের দেখছেন । আপনি একাকী-নির্জনে মোবাইল-পিসিতে আকাম-কুকাম দেখতেছেন , আপনাকে দুনিয়ার কেউই দেখতেছে না , আপনি তখন ভুল করবেন যদি ভুলে যান আল্লাহ আপনাকে দেখছেন । 'নাসা' তাদের স্যাটেলাইটের মাধ্যমে জানান দিয়েছে পৃথিবীবাসী তাদের কভারেজের মধ্যে আছে , এতেই মানুষ ভয় পাই । কিন্তু মানুষ এটা ভাবে না , যে মানবজাতি ভালভাবে নিজের পিঠ টা চুলকাইতে পারেনা , তারা যদি এমন প্রযুক্তি বানাতে পারে তাহলে যে আল্লাহ এই মানবজাতিসহ পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে সে মহা-ক্ষমতাবান আল্লাহ্র কভারেজ ও পাকড়াও কেমন হতে পারে । সুড়সুড়িমূলক হারাম শিক্ষা দেওয়া এফ.এম. রেডিওর ভূত এফ.এম. শোনার পর রাত্রে অনেকে ভয়ে টয়লেটে যেতে পারে না । অবাক ব্যাপার ! কাল্পনিক ভূতের গল্প আপনাকে নাড়া দিয়েছে , অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে কিন্তু সুস্পষ্ট কুরান-হাদীসে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা আপনাকে একটুও বিচলিত করেনি । এ কেমন মুসলিম আপনি ??? আল্লাহ বলেন ,
‘যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে,সেখানে সে তা দেখতে পাবে। আর যে ব্যক্তি অণু পরিমাণ মন্দ কাজ করবে, সেও সেখানে তা দেখতে পাবে।
(সূরা যিলযাল : ৭-৮)
প্রিয় ভাই-বোন , আল্লাহ আমাদের সবকিছু ২৪ ঘণ্টা নিয়ন্ত্রন করছেন অথচ আমরা অন্তত ১ ঘণ্টা সময় দিয়ে নামাজ পড়ে আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারি না । নামাজ এমন এক মাধ্যম, যা আমাদের খারাপ কাজ থেকে দূরে রেখে ভাল কাজের দিকে উৎসাহ সৃষ্টি করে এবং আল্লাহ্র সাথে নৈকট্য বৃদ্ধি করে দেই । একজন মানুষ দৈনিক ২ বার কেন ৫ বার ফেচওয়াশ করে যতটা না ফ্রেশনেস খুজে পাই , দৈনিক ৫ বার উযু করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার ফলে তার চাইতে অনেক বেশী অতুলনীয় মনের প্রশান্তি খুজে পাই, চেহারার উজ্জ্বলতা অনুভব করে ; ঠিক তেমনি মেকআপ করে কৃত্রিম ভাবে ক্ষণিকের জন্য হয়তো সুন্দরয বৃদ্ধি করা যায় কিন্তু দৈনিক ৫ বার উযু করে নামাজ আদায় করার ফলে আল্লাহ'র পক্ষ থেকে চেহারার যে স্থায়ী সুন্দরয পাওয়া যায় , তা পৃথিবীর কোন বিউটিশিয়ানের পক্ষে সম্ভব নয় । তাই মুমিন ও কাফের মাঝে পার্থক্য স্থাপনকারী নামাজ ছেড়ে দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত । রাসুল(সঃ) বলেন ,
“মুমিন ও কাফের এর মধ্যে ব্যবধান হচ্ছে নামায ত্যাগ করা।”
(আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী)
আল্লাহ বলেন ,
“সুতরাং দুর্ভোগ সে সব নামাযীর জন্য, যারা তাদের নামাযের ব্যাপারে উদাসীন।” (সুরা মাউন ৪-৫)
প্রিয় মুসলিম ভাই-বোন ,
'ইসলাম' আমাদের দিয়েছে সুস্পষ্ট পরিপূর্ণ জীবন বিধান , দিয়েছে 'জান্নাত-জাহান্নামে' প্রবেশের নমুনা-লক্ষণ । কিন্তু সেই ইসলামের হুকুম-আহকাম যখন আমাদের সামনে উপস্থাপন করা হয় , তখন আমরা তা ইসলাম সেকেলের বলে অগ্রাহ্য করি , অথবা নিজেকে আলেম সাজিয়ে 'ফতওয়া' দিয়ে নিজের গুনাহযুক্ত কাজগুলোকে জায়েজ করে নেই যা আল্লাহ্র দরবারে খুবই নিকৃষ্টতম কাজগুলোর একটি । আমরা ইসলাম পরিপূর্ণ ভাবে মানলে আল্লাহ'র কোন লাভ-ক্ষতি নাই , আমরা ইসলামের হুকুম-আহকাম পরিপূর্ণ না মানলেও আল্লাহ'র কোন লাভ-ক্ষতি নাই । তিনি যেমন আছেন / যেমন চান তেমন-ই থাকবেন । তিনি যা ইচ্ছা পোষণ করেন তাই করতে পারেন । তিনি যখন কোন কিছুকে বলেন ,' হয়ে যাও ' , তখন তা হয়ে যায় । আসমান থেকে যমিনের সবকিছুই তার ভয়ে সিজদায় অবনত । কিন্তু দুনিয়ায় আমাদের কৃত কর্মই আখেরাতে আমাদের ফলাফল নির্ধারণ করবে । তিনি সেইদিন যা ইচ্ছা তাই করবেন এবং আমরা তার বিচারের ফলাফল মানতে বাধ্য । আল্লাহ আমাদের রক্ষা করুন । আল্লাহ বলেন ,
“বিচারের সময় প্রত্যেকের রেকর্ড উপস্থিত করা হবে। তখন তুমি দেখবে,অপরাধীরা রেকর্ডের মধ্যে যা আছে, তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তারা বলবে,
হায় আমাদের ধ্বংস অনিবার্য। কিভবে এ নিখূঁত রেকর্ড করা হলো !আমাদের ক্ষুদ্র কি বৃহৎ একটি কাজও তো এখানে রেকর্ড হওয়া ছাড়া বাকি থাকেনি। হ্যাঁ,
তারা যা যা করেছে সবই সামনে দেখতে পাবে । তোমার প্রভু কারো সাথে বিন্দুমাত্র অবিচার করবেন না"।
(সুরা আল কাহাফ(১৮) : ৪৯)
"
"
"
ইসলাম ' শৃঙ্খল ' নয় , ' শৃঙ্খলা ' এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । যে এই জীবন ব্যবস্থা তার পরিচালিত জীবনে প্রবেশ করাতে পেরেছে , একমাত্র সেই জানে এই জীবন ব্যবস্থায় কতো 'অনাবিল শান্তি' লুকায়িত । আর যে এই পূর্ণাঙ্গ ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার জীবনে শইতানের থিউরি এপ্লায় করল , একমাত্র সেই জানে তার জীবনে প্রতি পরতে পরতে কতো 'অশান্তি' লুকায়িত। আমাদের উচিত , নিজেদের ভুলগুলো অনুধাবন করে খালেস দিলে তওবা করে আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করে ক্ষমাপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত হয়ে সিরাতোয়াল মুসলিম অর্জন করা,ইনশাআল্লাহ ।
রাসুল(সঃ) বলেন ,
‘প্রতিটি মানুষই ভুলকারী আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তাওবাকারী।’[তিরমিযী : ২৪২৩]
আল্লাহ বলেন ,
"তারা আল্লাহর কাছে তওবা করে না কেন এবং ক্ষমা প্রার্থনা করে না কেন? আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু" {সূরা মায়েদাহ : ৭৪}
উস্তাদ সাইয়্যিদ কুতুব বলেন ,
"মৃত্যুর পরে সব মানুষই আল্লাহর কাছে চলে যায়, কিন্তু সবথেকে সুখী মানুষ সেই যে জীবিত অবস্থায়ই আল্লাহর কাছে যেতে পেরেছে" ।
আল্লাহ আমাকে , আমাদের সবাইকে ক্ষমাপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত করে সিরাতোয়াল মুস্তাকিম দান করুন এবং আমাদের জীবনকে সুন্দর ও সহজতর করুন । আমীন
আলহামদুলিল্লাহ(সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য), আল্লাহুয়াকবার(আল্লাহ শ্রেষ্ঠ) ।

<=====================>
বানানোর কাজ চালিয়ে যেতে লাগলেন । বাড়ির মূল যে ভিত্তিপ্রস্থর সেটা করার কিছু দিন পরেই আপনার পছন্দের ১ নাম্বার ইঞ্জিনিয়ার মারা গেলো । এবার আপনি নতুন আরেক ইঞ্জিনিয়ার আনলেন । সে পূর্বের ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী বাড়ির কাজ করতে অপরাগতা প্রকাশ করলো । কারন হিসেবে সে বললো এই বাড়ির মূল ভিত্তি ঠিক নেই , আপনাকে নতুন করে ভেঙ্গে বাড়ি করতে হবে । আপনিও তাই করলেন । একই ভাবে এই ইঞ্জিনিয়ারও নতুন মূল ভিত্তি বানাতে বানাতে মারা গেলো । আপনি আবারও বিপদে পড়লেন । আনলেন নতুন ইঞ্জিনিয়ার । তার মুখেও একই সূর । এই বাড়ির মূল বিত্তিই সঠিক না । নতুন করে করতে হবে । বলেন এবার আপনি কি করবেন ? আবারও নতুন ইঞ্জিনিয়ার আনবেন ? আবারও বাড়ি ভাঙ্গবেন ? যদি এই ইঞ্জিনিয়ার মারা যায় ? যদি নতুন ইঞ্জিনিয়ার আবারও একই কথা বলে ... তখন ?
-- তারা বলে ... আগে প্লাটফর্ম তৈরি করুন । এরপরে জ্বিহাদ করেন না হয় বোমা মারেন সেটা পরে কাম । বলি -- প্লাটফর্ম আবার নতুন করে কি বানাবো ? যেদিন আল্লাহ সুবাহানাল্লাহ "সূরা আল-মায়েদাহর ৩ নাম্বার আয়াতে" ঘোষণা দিছেন - " আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম " - সেদিনতো প্লাটফর্ম তৈরি শেষ হয়ে গেছে । আল্লাহ স্বীকৃত প্লাটফর্ম এটা । এটাও আপনাদের পছন্দ হচ্ছে না ? নতুন করে আবার কি তৈরি করবো ?
দীর্ঘ ২৩ বছর ধরে , অসহ্য অত্যাচার সয়ে , ঘর বাড়ি এমনকি নিজ জন্মভুমি থেকে বিতাড়িত হয়ে , ২৭ টি যুদ্ধ করে , নিজের দন্ত মোবারক শহীদ করে যেই প্লাটফর্ম তৈরি করে গেছে সেটা কি আপনার ভালো লাগছে না ? আপনার এর চেয়েও ভালো প্লাটফর্ম লাগবে ?
কেন ভাই ? নতুন প্লাটফর্ম দিয়ে কি করবেন ? আপনার কাছে কি নতুন কোন কিতাব নাজিল হইতেছে ? (নাউজুবিল্লাহ) - যদি নতুন কিছু নাই আসে তবে কেন পুরানো প্লাটফর্ম যা আল্লাহ সুবাহানাল্লাহ থেকে স্বীকৃত সেই প্লাটফর্ম নিয়ে কাজ করছেন না ? নতুন প্লাটফর্ম যে ঐ বাড়ি বানানোর ইঞ্জিনিয়ারদের মত হবে না সেটা কি সিউর আপনি ? আজ আপনি এক প্লাটফর্ম বানাবেন , কাল আরেকজন এসে বলবে এই প্লাটফর্ম সঠিক না নতুন করে প্লাটফর্ম তৈরি করতে হবে । এমন করে জিন্দেগী ভর শুধু প্লাটফর্ম বানিয়েই যাবো ।
আপনাদের অর্থনীতি কি হবে , কেমন হবে , এমন প্রশ্নও অনেকে করে । তাদের অনুরোধ করবো হযরত ওমর (রাঃ) এর জীবনী পড়েন । একটা রাষ্ট্রের অর্থনীতি কেমন হবে আর কে তার রক্ষক হবে , কিভাবে সেটা জনগনের মাঝে বন্টন হবে সেগুলো জানতে পারবেন । ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা । কারো কোন সন্দেহ থাকলে নিজের ঈমান সার্ফএক্সেল দিয়ে ধুয়ে নেন । আপনার ঈমান কমের কারন ইসলাম না , আপনি নিজেই ।
আমরা লড়াই করবো ইনশাআল্লাহ - " মরলে শহীদ , আর বাচলে গাজী "
ইসলামের দৃষ্টিতে #ডেটিং হারাম নাকি হালাল !!!!!
আপনি কি একজন #মুসলমান এবং আপনার কি একটি #বান্ধবী আছে? উল্লিখিত অজুহাতের মধ্যে আপনার #অজুহাত কোনটি?
অজুহাত ১:আমি কিভাবে এমন একজন পাব যে আমার ধর্ম অনুযায়ী আমার জন্য উপযুক্ত? এমন কাউকে পাওয়া যাবে না। আমি যদি এখন একা থাকি তাহলে হয়ত আমার সারাজীবনই একা থাকতে হবে.....
আল্লাহ্ সুবানাহুতালা বলেনঃচরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য, চরিত্রবান নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। (সুরাহ নুর ২৬)
অজুহাত ২:এটা তো এমন না যে আমি জিনা(অবৈধ যৌন সঙ্গম) করছি। আমি আমার লিমিট জানি। আমি বেশি কিছুই করছি না। আমি যদি মন থেকে পরিস্কার থাকি তাহলেই তো চলে।
আল্লাহ্ সুবানাহুতালা আরও বলেনঃহে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কখনো পবিত্রতা লাভ করতে পারতো না। অবশ্য যাকে ইচ্ছা আল্লাহ্ পবিত্র করে থাকেন, আল্লাহ্ সব কিছু শোনেন, সর্ব বিষয়ে অবগত।( সুরাহ নুর ২১)
অজুহাত ৩:আমি তাকে ভালোবাসি। আমি জানি সে একজনই। তার মত আর কেউ হবে না।
আল্লাহ্ বলেন: কিন্তু তোমরা কিছু অপছন্দ কর সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর এবং সম্ভবত তোমরা কিছু পছন্দ কর অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত তোমরা জাননা, আল্লাহ্ই জানেন।( সুরাহ বাকারাহ ২১৬)
অজুহাত ৪:আমি জানি তুমি ঠিক বলছ। কিন্তু এটা খুব কষ্টের কাজ। এই অবাধ মেলামেশার মধ্যে এটা সত্যিই খুব কঠিন কাজ। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আল্লাহ্ আমার দুয়ায় সাড়া দেননি। আগের সময়ে বিয়ে খুব সোজা ছিল। খুব কম বয়সেই তারা বিয়ে করতে পারত। কিন্তু এখন তো আর তেমন নাই। আমার মন পরিষ্কার। যেকোনভাবে হোক আমিতো জান্নাতে যাবোই।
আল্লাহ্ বলেন:তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্য! তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী।(সুরাহ বাকারাহ ২১৪)
অজুহাত ৫:
আমি এমন ঝুকি নিতে পারব না। তার মত একজন পাওয়া আমার সারাজীবনের ভাগ্য। কেমন হবে সেটা যদি আমি তাকে এখন ছেড়ে দেই এবং যখন আমার বিয়ে করার সামর্থ্য হবে তখন সে না থাকে বা আমার জন্য যে আসবে সে যদি তাঁর মত না হয়? আমার মনে হয়না যে আমি তাঁর মত আর কাউকে পাব।
আল্লাহ্ বলেন:শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশী অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুবিজ্ঞ।(সুরাহ বাকারাহ ২৬৮)
অজুহাত ৬:
কিন্তু যখন আমি তার সাথে থাকি তখন আমি অনেক ভালো থাকি। তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। যখন আমি তার সাথে থাকি, তখন এক দিন যেন এক ঘণ্টা মনে হয়। এক ঘণ্টা যেন এক সেকেন্ড মনে হয়। সময় যেন চোখের পলকেই চলে যায়।
আল্লাহ্ বলেন:
অতএব, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্যে যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে।(সুরাহ শুরাহ ৪২: ৩৬)
অজুহাত ৭:
আমি তাকে ভোলার অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সত্যিই এতো শক্তি নাই যে আমি তাকে ভুলে থাকতে পারব। আমি যদি তাকে ছেড়ে দিই, তাহলে আমি সত্যিই মরে যাবো। আমি এখান থেকে বের হতে পারব না।
আল্লাহ্ বলেন:
... আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। (সুরাহ তালাক ৬৫: ২)
অজুহাত ৮:
আমি এখনি বিয়ে করতে প্রস্তুত নই। আমার তেমন বয়স হয়নি; আমি কোন চাকুরি করি না। আমার ওসব করতে এখন অনেক সময় বাকি। আমি যদি এখনই তাঁর সাথে সম্পর্ক শেষ করে দিই তবে আমি অতদিন পর্যন্ত একা থাকতে পারবনা। ভাই আল্লাহর কাছে দুয়া করেন তিনি যেন আমাকে ধৈর্য দান করেন এবং তাড়াতাড়ি আমার বিয়ের ব্যাবস্থা করেন।
আল্লাহ্ বলেন:
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। (সুরাহ বাকারাহ ২: ৪৫)
অজুহাত ৯:
কেন আল্লাহ্ আমার কাছ থেকে আমার ভালবাসার জিনিস নিয়ে যেতে চান?
রসুল (স) বলেন:
নিশ্চয়ই, আল্লাহ্ যা ইচ্ছা নিয়ে যান, এবং তিনি যাই দান করেন সবই তাঁর, এবং সবকিছুর ব্যাপারে তিনি সময় নির্ধারণ করেছেন... তাই ধৈর্য্য ধারণ কর, তোমরা পুরস্কৃত হবে[ আল বুখারী]
অজুহাত ১০:
কেন ভাই তুমি আমাকে এসব বলছো? তোমার কি আর কোন কাজ নাই? দেখ আমি সব কিছু মানতে রাজি আছি কিন্তু তাকে আমি ছাড়তে পারব না। এই একটা জিনিসই আমি ভালোবাসি আর তুমি আমাকে এটাও ছাড়তে বলছ? আমার জন্য এটা সম্ভব না।
আল্লাহ্ বলেন:
আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? (সুরাহ ফুরকান ২৫: ৪৩)
"ইসলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জংঙ্গিবাদ সমাচার" আল্হামদুলিল্লাহি রাব্বুল আ’লামিন, বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম। ইসলামের কথা বললেই অনেকে তেলে বেগুনে জ্বলে উঠেন। ইসলামকে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করেন। ইসলামের অনুসরণকে বলেন পশ্চাদগামীতা, জাহিলিয়াতের যুগে ফিরে যাওয়া। ইসলামের অনুশাসনকে বলে থাকেন Backdated, Uncultured। ইসলামী দন্ডবিধীকে বলে থাকেন বর্বরতা। পক্ষান্তরে গণতন্ত্র ও সমাজতন্ত্রের ব্যাপারে এ প্রশ্নগুলি আসে না। আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে যার যার ধর্ম সে তার ইচ্ছা অনুযায়ী ব্যাক্তি জীবনে অনুসরণ করবেন, ধর্মকে কখনো রাজনীতির মধ্যে টেনে আনবেন না। এদের মতে রাজনীতির সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। যিনি যে যে তন্ত্রে বা মতবাদে বিশ্বাসী অর্থাৎ গনতন্ত্র ও সমাজতন্ত্র বা অন্য কোন তন্ত্র বা মতবাদ, সে দর্শনকেই সে মনে করে এটিই একমাত্র যুক্তিনির্ভর, সঠিক ও কার্যকর পদ্ধতি। তাই তো আমরা দেখতে পাই, যে কেউ নিজ নিজ ধর্ম পালন করেও গণতন্ত্রী, সমাজতন্ত্রী বা অন্য কোন তন্ত্রী হতে পারেন। গনতন্ত্র ও সমাজতন্ত্র বা অন্য কোন তন্ত্র, মতবাদ বা ইজমে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সবাই শামিল থাকতে পারেন। কিন্তু ইসলামের বেলায় ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র এবং একমাত্র মুসলমানদের দ্বারাই ইসলামী সংগঠন পরিচালিত হয়ে থাকে। এখানে ভিন্ন ধর্মালম্বীদের সরাসরি যুক্ত থাকার কোন সুযোগ নেই। আর মূলতঃ এই কারণেই ভিন্ন ধর্মালম্বীরা তো বটেই নামকাওয়াস্তে মুসলমানেরাও ইসলামের বিরুদ্ধে বিষেদাগার করে থাকে এবং ইসলামের বিরুদ্ধে জেনে না জেনে প্রপাগান্ডা চালায়। কোন হিন্দু সংগঠন কি অন্য ধর্মের লোকদেরকে তাদের সংগঠনে প্রবেশাধিকার দেয়? অনুরূপভাবে খৃষ্টান বা অন্যান্য ধর্মীয় সংগঠনে কি ভিন্ন ধর্মের লোকদের প্রবেশাধিকার আছে? আমাদের দেশে একটি সংগঠন আছে যার নাম ‘হিন্দু খৃষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদ’। লক্ষ্য করুণ এখানে মুসলামানদের কোন সংশ্লিষ্টতা রাখা হয়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশে মুসলমানদের সাথে তারা ঐক্য করতে আগ্রহী নয়। অন্ততঃ সংগঠনটির নামকরণে সেটাই প্রতীয়মান হয়। গনতন্ত্র ও সমাজতন্ত্র কি জিনিষ? এর এক কথায় উত্তর গনতন্ত্র ও সমাজতন্ত্র মানুষের তৈরী মতবাদ, তন্ত্র বা আদর্শ। যার উপর ভিত্তি করে মানুষ তার দুনিয়াবী জীবন পরিচালনা করে থাকে। অর্থাৎ একটি রাষ্ট্রীয় কাঠামো কোন কোন নীতির ভিত্তিতে পরিচালিত হবে, তার সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি কি হবে তার যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা এতে থাকে। ইসলামে কি তাহলে সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি নাই যার কারণে ইসলাম ধর্মের অনুসারী হয়েও তাদেরকে ভিন্ন মতবাদের দারস্থ হতে হয়? এর উত্তরে বলা যায়, হয় ইসলাম সম্পর্কে অজ্ঞতা অথবা ইসলামী মতবাদ অপছন্দ হওয়া এর কারণ। আমার মতে ইসলামী মতবাদ অপছন্দ হওয়াই এর মূল কারণ। ইসলামী মতবাদ অপছন্দ হওয়ার কারণও আছে, ইসলাম কাউকে তার ইচ্ছা অনুযায়ী চলতে দেয় না। অর্থাৎ ইসলামী আইন কানুন রীতিনীতি কমবেশি করার বা বাদ দেয়ার অধিকার ইসলাম কাউকে দেয় না, যে কারণে স্বার্থান্বেষী মানুষের কাছে ইসলাম প্রিয় নয়। গনতন্ত্র বা সমাজতন্ত্র কিংবা অনান্য মতাদর্শ মানুষের চিন্তা প্রসূত সমাজ ও রাষ্ট্র পরিচালন পদ্ধতি। যারা গনতন্ত্র, সমাজতন্ত্র বা অনান্য মতাদর্শকে সঠিক বলে মনে করেন তাদের এই মনে করার ভিত্তি হচ্ছে, যে যে মতাদর্শে বিশ্বাসী সে সে মতাদর্শ সম্পর্কে পড়াশুনা বা জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের নিজেদের মধ্যে এমন আত্মোপলবদ্ধির সৃষ্টি হয় যে কারণে সে মনে করে তার পছন্দের মতাদর্শটিই সম্পূর্ণ সঠিক। ইসলামের বিষয়টিও তাই। যারা ইসলাম সম্পর্কে পড়াশুনা বা জ্ঞান অর্জন করেছেন তাদের মধ্যেও এমনি প্রকার আত্মোপলব্ধি ও আত্মবিশ্বাসের সৃষ্টি হয় যে, ইসলামকেই তারা সঠিক এবং ত্রুটি মুক্ত বলে মনে করেন। একটি দিক দিয়ে ইসলাম অপরাপর মতবাদের চাইতে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট মন্ডিত আর তা হচ্ছে ইসলাম মানুষের মস্তিষ্ক প্রসূত কোন মতবাদ নয়। মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টার কাছ থেকে আগত অর্থাৎ ঐশী বাণী। একমাত্র নাস্তিক ছাড়া প্রতিটি ধর্মের মানুষই মনে করেন তাদের একজন স্রষ্টা বা ঈশ্বর রয়েছেন। বিভিন্ন ধর্মে স্রষ্টার নামের ভিন্নতা রয়েছে বটে কিন্তু সবাই সৃষ্টিকর্তায় বিশ্বাসী। যে যার ধর্মীয় পদ্ধতি ও রীতিনীতি অনুযায়ী তাদের সৃষ্টিকর্তার উপাসনা বা ইবাদত করে থাকেন। এ পৃথিবীতে আজ পর্যন্ত যত মতবাদের সৃষ্টি হয়েছে তার প্রত্যেকটির প্রথম দাবী ছিল সেই মতবাদটিকে বিশ্বাস করা ও মনে প্রাণে গ্রহন করা । দ্বিতীয় দাবী ছিল তাকে প্রতিষ্ঠিত করা। কারণ কোন মতবাদ তা যত ভালই হউক না কেন তাকে যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে তার থেকে কোন সুফল মানুষ আশা করতে পারে না। উদাহরণ স্বরূপ আমরা যদি গনতন্ত্রের কথাই ধরি, এই গনতন্ত্রের যে সুফলের কথা বলা হয়, সে সূফল পেতে হলে সমাজে গনতন্ত্রকে প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোন উপায় আছে কি? সমাজতন্ত্র মতাদর্শে বিশ্বাসীরা তারা তাদের মতবাদের সুফল পেতে সমাজে রাষ্ট্রে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গনতন্ত্রে বিশ্বাসীরাও তাদের মতবাদের সুফল পেতে গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনি করে প্রত্যেকটি মতবাদে বিশ্বাসীরা যে যার মত করে তাদের মতবাদের পক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে দেশ বা রাষ্ট্রে গনতন্ত্র মতাদর্শে বিশ্বাসীরা গনতন্ত্রের আলোকে রাষ্ট্র পরিচালনা করছেন সে দেশে সমাজতন্ত্র বা অন্য কোন মতাদর্শে বিশ্বাসীরা তাদের মতাদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অনুরুপভাবে যে দেশে কোন স্বৈরশাসক তার নিজস্ব মতাদর্শ বা খেয়াল-খুশি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন, সেখানে গনতন্ত্রপন্থী, সমাজতন্ত্রপন্থী এবং অন্যান্যরা তাদের নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামপন্থীরাও তাদের মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা পেতে চাইবেন সেটাই কি স্বাভাবিক নয়? কিন্তু না, ইসলামপন্থীরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেতে চান, তাহলে তাদেরকে গনতন্ত্রপন্থী, সমাজতন্ত্রপন্থী এবং অনান্য মতাদর্শের পন্থীরা তীর্যক ভাষায় আক্রমন করেন। যেন ইসলামপন্থীদের ইসলামীক পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রীয় পরিচালনা করার এমনকি দাবী পেশ করারও কোন অধিকার থাকতে পারে না। এর কারণ কি? অন্যান্য মতাদর্শের লোকেরা কিন্তু পরস্পরের মধ্যে এতটা শত্রুতা পোষণ করে না যতটা ইসলামপন্থীদের বেলায় করে থাকে। এরই বা কারণ কি? ইসলামপন্থীদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গি, পশ্চাদমুখী ইত্যাদি। কিভাবে তাদেরকে বিতর্কিত করা যায় সে প্রচেষ্টা এদের মধ্যে দিবানিশি চলতে থাকে। এ পর্যায়ে কিছু শব্দ ও তার অর্থ এবং এর প্রয়োগস্থল নিয়ে আলোচনার প্রয়াস চালাব, যে শব্দগুলি আমরা সাধারনতঃ ইসলামপন্থীদের বিরুদ্ধেই ব্যবহার হতে দেখি। ১) মৌলবাদ বা Fundamentalism : ইসলামপন্থীদের বিরুদ্ধে যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার নাম ‘মৌলবাদ’। ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হয় কেন? এ কারণে যে ইসলামপন্থীরা তাদের মূল আকিদা বা বিশ্বাস থেকে কখনো সরে আসেন না, তাই তাদেরকে বলা হয় মৌলবাদী। গনতন্ত্রপন্থী, সমাজতন্ত্রপন্থী এবং অন্যান্য পন্থীরা তারা তাদের মূল বিশ্বাস বা মতাদর্শ থেকে সরে আসেন কি? নিশ্চয়ই নয়। তাহলে তারা মৌলবাদী হন না কেন, শুধু ইসলামপন্থীরাই কেন মৌলবাদী উপাধী পায়? প্রত্যেকেই যার যার মতাদর্শের উপর মৌলবাদী। কেউ গনতন্ত্রীয় মৌলবাদী, কেউ সমাজতন্ত্রীয় মৌলবাদী, কেউ ধর্মনিরপেক্ষীয় মৌলবাদী, কেউ ইসলামী মৌলবাদী। শুধু ইসলামকে মৌলবাদ হিসাবে চিহ্নিত করা মূলতঃ শয়তানের অপকৌশলেরই অংশ। ইসলাম ব্যতীত সমস্ত মতবাদই শয়তানীয় মতবাদ। তাই তো দেখা যায় গনতন্ত্র, সমাজতন্ত্র, ধরর্মনিরপেক্ষতা ও অনান্য মতাদর্শ নির্বিশেষে সবাই ইসলামের বিরোধীতা করে। তাদের নিজেদের মধ্যে সখ্যতা তৈরী হলেও ইসলামপন্থীদের সাথে তাদের কোন সখ্যতা হতে দেখা যায় না। গনতন্ত্রপন্থীদের সাথে মাঝে মধ্যে ইসলামপন্থীদের কোন সখ্যতা হলেও অনান্য পন্থীদের সাথে কখনোই তা হতে দেখা যায় না। আবার গনতন্ত্রপন্থীরা ইসলামপন্থীদের সাথে যে সখ্যতা গড়ে তুলে তা তাদের স্বার্থ উদ্ধারের জন্যই করে থাকে। সুতরাং ইসলামপন্থীরাই শুধু মৌলবাদী নয় অন্যান্য পন্থীরাও তাদের স্ব স্ব ক্ষেত্রে মৌলবাদী, অর্থাৎ সবাই-ই মৌলবাদী। ২) জঙ্গিবাদঃ ইসলামপন্থীদের বিশ্বাসকে জঙ্গিবাদ বলেও অভিহিত করা হয়। যদিও জঙ্গিবাদ বলে কোন মতবাদ আছে বলে আমার জানা নেই। জঙ্গি শব্দের অর্থ আমরা কমবেশি সবাই জানি। ইংরেজি Militant শব্দের বাংলা অর্থ করা হয়েছে জঙ্গি। অক্সফোর্ড ডিকশনারীতে Militant শব্দের যে অর্থ প্রকাশ করা হয়েছে তা এই, ‘using or willing to use, force or strong pressure to achieve your aims, especially to achieve social or political change’. অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী কর্তৃক সম্পাদিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অভিধানে Militant শব্দের অর্থ করা হয়েছে, ‘যুদ্ধের জন্য প্রস্তুত, শক্তি বা জোড়ালো চাপ-প্রয়োগে নিয়োজিত বা এর সমর্থক, যুদ্ধংদেহি, জঙ্গি’। জঙ্গি এবং জঙ্গিবাদ দুটি সম্পূর্ণ আলাদা জিনিষ। ইসলামপন্থীদের ‘জঙ্গীবাদ’ বলে অভিহিত করা সম্পূর্ণই হীন উদ্দেশ্য প্রণোদিত। যে মতবাদের কোন অস্তিত্ত্বই নেই সেই মতবাদকে কোন গোষ্ঠির প্রতি প্রয়োগ করা সম্পূর্ণই বেআইনি এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত। উপরে অভিধানে জঙ্গি শব্দের যে অর্থ বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিশেষভাবে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য যে বল প্রয়োগ করা হয় তাকেই জঙ্গি তৎপরতা বলা হয়। এ ক্ষেত্রে যারাই সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য বল প্রয়োগ করবে তারাই জঙ্গি হিসাবে চিহ্নিত হবে। এখানে গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা ইসলামের মধ্যে কোন প্রকার পার্থক্য করা হয়নি। তাহলে শুধু ইসলামপন্থীদের গায়ে জঙ্গি তকমা এঁটে দেওয়ার উদ্দেশ্য যে হীন তা বলার অপেক্ষা রাখে কি? যারাই হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচীর নামে বল প্রয়োগের আশ্রয় নেয় তারাই জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকে। একদল হরতাল বা এ জাতীয় অন্যান্য কর্মসূচী সফল করার নামে যে বল প্রয়োগের ঘটনা ঘটায় তারা যেমন জঙ্গি, তেমনি হরতালকে রুখে দেওয়ার জন্য বা তা বানচাল করার জন্য যে বল প্রয়োগের ঘটনা ঘটানো হয় তাও জঙ্গি কর্মকান্ড। সুতরাং যাদের কর্মকান্ড জঙ্গি শব্দের অর্থের সাথে মিলে যাবে তারাই জঙ্গি হিসাবে চিহ্নিত হবেন। এখানে ইসলামপন্থীদের আলাদাভাবে জঙ্গি অভিহিত করার কোন সুযোগ নেই। ৩) ধর্মনিরপেক্ষতা বা Secularism: Oxford অভিধান অনুযায়ী secularism-এর সংজ্ঞা। ‘The belief that religion should not be involved in the organization of society, education, etc. ধর্মনিরপেক্ষতা বলে যে কথাটির প্রচলন আছে সেটি আমার কাছে হাস্যকর মনে হয়। একমাত্র নাস্তিক ছাড়া যে কোন মানুষ কোন না কোন ধর্মালম্বী, হউক সে ধর্মীয় রীতিনীতি অনুশীলনকারী(Practici

![গণতন্ত্র একটি বাতিল ও কুফুরি মতোবাদ ও ইহা একটি দাজ্জালি শক্তি !!!!!!!!
আসসালামুয়ালাইকুমপোস্টটা একটু বড় হলেও সম্পূর্ণ পড়বেন ইনশাল্লাহঃ-
1. আমার ইসলাম প্রিয় ভাই-বোনেরা আল্লাহর কাছে দুয়া করি যেন আল্লাহ আমাদের সকল প্রকার জালিম এর অত্যাচার থেকে রক্ষা করেন । মনে হচ্ছে কলমের কালি (প্রতিবাদী রক্ত) শেষ হয়ে আসছে । চার পাশে যেমন আল্লাহ্র বিধানকে অস্বীকারকারী আর মিথ্যুক ভণ্ড ঈমানদারের সংখ্যা বেড়ে চলছে তেমন পর্দাহীন নারীর সংখ্যাও তুফানের গতিতে বাড়ছে।মহান আল্লাহ্ বলেনঃ " আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। (সুরা আল বাকারাঃ ৮-৯) সমাজে আল্লাহর বিধান নিয়ে অনেকেই খেলায় মেতেছে। যেমন অত্যাচারের পরিমাণ বাড়ছে তেমনি বাড়ছে হিংসা আর মানুষ খুন।চলন্ত গাড়িতে যেমন একটি কুকুর বা মুরগী বা ছাগল চাপা পরলে সামান্য কষ্ট লাগে কিন্তু একজন মানুষ চাকার নিচে পরলে মানুষের হৃদয়ের মধ্যে দরদ আজকাল ততটুকুও দেখা যায় না। কেমন আমাদের মনুষ্যত্ব কেমন আমরা আজকের মুসলিম জাতি?তারপরেও কি বলব আমরা মুসলিম???
আজকের সমাজে আমরা মানব রচিত বিধানকে জাতীর সমাধান মনে করছি আল্লাহর বিধান ত্যাগ করে। অথচ আল্লাহ্ আমাদের জন্য কি বিধান ভুল দিয়েছেন? (নাউজুবিল্লাহ)
# আল-কুরআনঃ "যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য " [২:১৬৫]গনতন্ত্রঃ জনগনই সকল ক্ষমতার উৎস ।
# আল-কুরআনঃ "আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। " [১২:৪০]গনতন্ত্রঃ আইন প্রণয়নের ক্ষমতা জনগন, সংসদ, মন্ত্রী-এমপির (মদ, পতিতালয় বৈধও হতে পারে) ।
# আল-কুরআনঃ আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। [৩:২৬]গনতন্ত্রঃ সার্বভৌমত্বের মালিক জনগন।
# আল-কুরআনঃ "(হে নবী) আপনি যদি অধিকাংশের রায়কে মেনে নেন তাহলে তারা দ্বীন থেকে বিচ্যুত করে ছাড়বে" [৬:১১৬]গনতন্ত্রঃ অধিকাংশ লোকের রায়ই চুড়ান্ত সিদ্ধান্ত যদিও তা আল্লাহ্র আদেশের বিরুদ্ধে হয়।
# আল-কুরআনঃ "আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। " [২:২৭৫]গনতন্ত্রঃ গণতন্ত্র সূদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে।
# আল-কুরআনঃ ব্যভিচার শাস্তিযোগ্যঅপরাধ। [২৪:২]গনতন্ত্রঃ সংসদ পতিতালয়ের (যিনা) লাইসেন্স দেয়।
# আল-কুরআনঃ মদ, জুয়া,লটারী নিষিদ্ধ। [৫:৯০]গনতন্ত্রঃ মদ এর লাইসেন্স দেয়। জুয়া,লটারী বৈধ।
# আল-কুরআনঃ "হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে,সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।" [৫:৫১]গনতন্ত্রঃ কোন সমস্যা নাই। যার সাথে ইচ্ছা (আমেরিকা, ইসরাইল)বন্ধুত্ব কর।
এখন সিদ্ধান্ত আপনাদের হাতে “গনতন্ত্র” গ্রহন করবেন নাকি “ইসলাম”?
2. আমাদেশের দেশের অধিকাংশ মানুষের "গণতন্ত্র" সম্পর্কে সঠিক ধারনা নেই। তারা এই গণতন্ত্রকে হালাল মনে করে। তারা আসলে বুঝতে পারে না যে এটি একটি কুফুরী মতবাদ।
এই পোস্টে আমি গণতন্ত্রের আসল স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব ইনশাল্লাহ।
গণতন্ত্র হচ্ছে- অধিকাংশ মানুষের রায়। অর্থাৎ অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই মেনে নেয়া হবে, এর নাম হচ্ছে গণতন্ত্র।কিন্তু মহান আল্লাহ বলেন-"আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন, যারা তাঁর পথ থেকে বিপথগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভাল করে জানেন, যারা তাঁর পথে অনুগমন করে। (সুরা আন'আমঃ ১১৬-১১৭)
এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, অধিকাংশ লোকের কথা মেনে নেয়া যাবেনা। আল্লাহ যেটা বলেছেন সেটাই মানতে হবে।আমি একটি উদাহরন দিয়ে বিসয়টি স্পট করার চেষ্টা করছি-আজ-কাল দূর পাল্লার নাইট কোচ বাস গুলোতে টিভি থাকে। ধরুন একটি বাসে টিভিতে অশ্লীল সিনেমা, নাচ-গান চলছে। সেই সিনেমাতে নারীদের অর্ধোলঙ্গ পোশাকে, অশালীন পোশাকে দেখানো হচ্ছে। এখন মুসলিমদের কি এটা দেখা বৈধ নাকি অবৈধ?এই ব্যাপারে মহান আল্লাহ বলেন-"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। (সুরা আন নুরঃ ৩০)তাই ঐ সিনেমা দেখা মুসলিমদের জন্য বৈধ নয় বরং হারাম।তাই একজন যাত্রী উঠে কন্ট্রাক্টারকে বলল- এই সিনেমা বন্ধ কর। তখন কন্ট্রাক্টার যাত্রীদের উদ্দেশে বলল- কে কে এই সিনেমা দেখতে চান না হাত উঠান। দেখা গেল বাসে মাত্র ৪/৫ জন যাত্রী হাত তুলল। আর বাকি ৩০/৩৫ জন-ই হাত উঠাল না অর্থাৎ তারা সিনেমা দেখার পক্ষে। তাহলে এখন গণতন্ত্র কি বলে?গণতন্ত্র অনুযায়ী হারাম জিনিস জয়ী হয়ে গেল।
আবার একজন পার্লামেন্ট মেম্বারের পদটা হলো সেই পদ যেখানে বসে আইন প্রণয়ন করা হয়। হালাল-হারাম নির্ধারন, যেটা সম্পূর্ণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার এখতিয়ারে।মহান আল্লাহ আল্লাহ্ বলেন-" আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। (সুরা ইউসুফঃ ৪০)
কিন্তু গণতন্ত্র অনুযায়ী সেই জায়গাটায় একজন ব্যক্তি নিজেকে বসিয়ে দেয়। হিন্দুদের বিশ্বাস মতে লক্ষীর মূর্তিটা কেবল সম্পদ দিতে পারে, বিদ্যার জন্য স্বরস্বতির কাছে যেতে হবে। কিন্তু আল্লাহর এখতিয়ারে থাকা কেবল একটা বিষয় নয় বরং আল্লাহ্ ছাড়া অন্য কারো কিছু করার ক্ষমতা আছে এমন দাবী করা বা বিশ্বাস করা শিরক। যে এমনটা দাবী করছে সে তাগুত (আল্লাহর বদলে যাদেরকে উপাসনা করা হয়)।
যে লোক পার্লামেন্ট মেম্বার পদে নির্বাচন করছে সে সরাসরি নিজেকে ঐ পদটার যোগ্য বলে স্বীকার করে নিয়েই নির্বাচন করছে। অর্থাৎ সন্দেহাতীতভাবে সে তাগুত। অনেকে বলে এটা ইসলামকে প্রতিষ্ঠা করা হিকমাহ। জি না। এটি ভুল পদ্ধতি। নিজেই তাগুত বনে যাওয়া হিকমাহ এর অংশ না কোনভাবেই। এটা কোন অবস্থাতেই জায়েজ নয়।
যারা ভোট দিচ্ছে তারা মূলত কয়েকটা তাগুতের মধ্য থেকে কোন তাগুতের উপাসনা করা হবে, কাকে মান্য করা যায় আগামী পাঁচ বছর সেটা সিদ্ধান্ত নেয়। এটাকে তুলনা করা যায় ঐ ঘটনার সাথে যে, দুর্গার পূজা হবে নাকি লক্ষীর পুজা হবে সেটা বসে সিদ্ধান্ত নিলাম। এর নামও হিকমাহ না। এর নাম শিরক। জবরদস্তির ক্ষেত্রে শিরক করা যায় ক্ষেত্রবিশেষে, কিন্তু এখানে ভোট দেবার জন্য কেউ কাউকে জোর করে না কখনও। ইচ্ছে করে শিরকে লিপ্ত হওয়া। হারাম সর্বাবস্থায়ই হারাম।
তাই গনতন্ত্র, সমাজতন্ত্র বা এর চেয়েও কোন ভাল ব্যাবস্থাপনা কেউ আবিষ্কার করলেও সেটা চলবে না, কারন আল্লাহ্ সুবানাহুতায়ালা তা নাকচ করে দিয়েছেন।মহান আল্লাহ্ বলেন-"যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ব্যাবস্থাপনার তালাশ করে, কস্মিণকালেও তা তার নিকট থেকে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের একজন। (সুরা আলে ইমরানঃ ৮৫)
তাই গনতন্ত্র, সমাজতন্ত্র তথা সকল প্রকার তন্ত্র-মন্ত্রই আল্লাহ্ চিরতরে হারাম করে দিয়েছেন।
তাই জ্ঞানী সমাজের প্রতি আমার আহ্বান আপনারা সচেতন হোন। হারাম পদ্ধতি বাদ দিয়ে আল্লাহ্র পথে ফিরে আসুন।](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/p235x350/923546_611765488912644_843040630_n.jpg)